জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।

শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু দুজন হলো- সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল হকের ছয় বছর বয়সী মেয়ে তাবাসসুম ও তার ছোট ভাই রাজু আহাম্মেদের পাঁচ বছর বয়সী মেয়ে রিতু।

শিশু দুজনের দাদা কাশেম মন্ডল কালবেলাকে বলেন, পরিবারের সবাই ১১টার দিকে আমার এক আত্মীয়ের জানাজা শেষ করে বাড়ি আসি। বাড়ি ফিরে আসার পর আমি বাড়ির পাশে পুকুর পাড়ে বসে থাকি। তখন তাবাসসুম ও রিতু দুই বোন আমার কাছে এসে কিছুক্ষণ বসে থাকে এবং খাবার খায়। একটু পর তারা বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজাম খাঁর পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে আমি পুকুরে নেমে ওদের খুঁজতে থাকি। সেই পুকুরে দুজনের মরদেহ পাই।

সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের লাশ তাদের বাড়িতে রয়েছে।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X