পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, অতঃপর...

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এ ঘটনায় নুর আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আমিন ট্রাকের হেলপার ছিলেন।

শনিবার (২৬ মে) রাতে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন বগুড়া সদর উপজেলার বানদিঘী পূর্ব পাড়া গ্রামের মৃত. আব্দুল গফফারের ছেলে।

জানা গেছে, পঞ্চগড়ের আটোয়ারী ও নীলফামারীর ডোমার উপজেলা থেকে কাঁচা মরিচ নিয়ে পার্বতীপুর হয়ে কুষ্টিয়া যাচ্ছিল ট্রাকটি। পথিমধ্যে রাত ১১টার দিকে মরিচ বোঝাই ট্রাকটি পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মরিচ বহনকারী ট্রাকের হেলপার নুর আমিন নিহত হয়। এ ঘটনায় চালক খায়রুল ইসলাম আহত হন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং পার্বতীপুর সিভিল ডিফেন্স এন্ড ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X