তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

বিদ্যুৎহীন তালতলী, মোবাইলে চার্জ দিতে জেনারেটরের দোকানে ভিড়

জেনারেটরের দোকানে বন্ধ মোবাইল চার্জ দিতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
জেনারেটরের দোকানে বন্ধ মোবাইল চার্জ দিতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বরগুনার তালতলীর উপকূলীয় এলাকা। এখনো পানিবন্দি কয়েক হাজার মানুষ। এ সময় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, ভেসে গেছে গবাদিপশু ও ঘরের আসবাবপত্র।

অতীতের বড় বড় ঝড়-বন্যায় নিজেদের জানমাল রক্ষায় মানুষজন ব্যস্ত হয়ে পড়লেও এবারের ঝড় পরবর্তী চিত্র কিছুটা ভিন্ন। বন্যার পানি যখন সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তখনো অসংখ্য মানুষকে জেনারেটরের দোকানে বন্ধ মোবাইল নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রবল বন্যার কারণে তালতলী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুই দিন ধরে বিদ্যুৎ বন্ধ পুরো এলাকায়। লোকজনকে মোবাইল ফোন ও টর্চ লাইট চার্জ করতে স্থানীয়ভাবে চালু করা কিছু জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। লম্বা লাইনে অপেক্ষমাণ থেকে ২০ থেকে ৩০ টাকার বিনিময়ে চার্জ করছেন তারা।

উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নে মালিপাড়া এলাকায় ঘুরে ঘুরে একই ব্যবসা করছেন মাসুম। তিনি বলেন, আমি দেখলাম টাকা নিলেও মানুষের উপকার হচ্ছে। তাই জেনারেটর ভাড়া করে সকলের চার্জের ব্যবস্থা করছি। আমি চার্জ প্রতি ৫০, ৩০ ও ২০ টাকা যার কাছ থেকে যা নেওয়া যায় নিচ্ছি। এতে এলাকার মানুষও খুশি।

মোবাইল চার্জ দিতে আসা ইমরান হোসেন বলেন, টাকা লাগছে এতে কোনো সমস্যা নেই। মোবাইল, টর্চ লাইট ও চার্জার লাইট চার্জ দিতে পেরেছি, এতেই আমরা খুশি। তা ছাড়া তাদেরও জেনারেটর খরচ আছে। তাদের কারণে আমাদের উপকার হচ্ছে।

তালতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব আর দমকা হাওয়ায় উপকূলের বিভিন্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে গবাদিপশু। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার পরিবার। এমন অবস্থায় উপকূলবাসী খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে খাবার সংকটের পাশাপাশি পানিবন্দি অবস্থায় আছে অনেক পরিবার। এমন পরিস্থিতিতে দ্রুত ত্রাণ কার্যক্রমসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, তালতলীর বিভিন্ন এলাকার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি এখনো ১০ হাজার ৩০০ পরিবার পানিবন্দি অবস্থায় আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X