বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের কারাদণ্ড

বরিশালের সাইবার ট্রাইব্যুনাল ভবন। ছবি : সংগৃহীত
বরিশালের সাইবার ট্রাইব্যুনাল ভবন। ছবি : সংগৃহীত

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একটি অনলাইন নিউজ পোর্টালের এক সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও এক আসামিকে জরিমানা করেছেন বিচারক।

বৃহস্পতিবার (৩০ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এক আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

কারাদণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম বশির আকন। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘পাথরঘাটা নিউজ ডট কম’-এর সম্পাদক। তিনি পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল জব্বার আকনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন। অপরদিকে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের স্ত্রী আবিদা সুলতানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল জানান, আসামিদের সঙ্গে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল রোডের শাহীন আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে ২০২১ সালে ১৯ জুলাই নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজ ডট কমে ‘প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এরপর ২৯ জুলাই একই ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর শিরোনাম দিয়ে আরও একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে আবিদা সুলতানার একটি ভিডিও বার্তা জুড়ে দেওয়া হয়। এসব সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়।

২০২১ সালের ২০ অক্টোবর শাহীন আলম মিথ্যা সংবাদ ও পোস্টের মাধ্যমে মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে- এমন অভিযোগ এনে তিনজনকে বিবাদী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। বরিশাল পিবিআইয়ের এসআই প্রফুল্ল কুমার সিং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

বেঞ্চ সহকারী বলেন, বশির আকনকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। অপর আসামি আবিদা সুলতানাকে ২৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। তিনি জরিমানার টাকা জমা দিয়েছেন। ‘পাথরঘাটা নিউজ ডট কম’-এর বার্তা সম্পাদক এএসএম জসিম জানান, বশির আকন তাদের নিউজ পোর্টালের সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

ওজন কমানো নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা

গুম ও হত্যা / সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিখোঁজের ৮ দিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

বাসের নিচে চাপা পড়ে কারারক্ষী নিহত

বিএনপি নেতাকে গুলি করে হত্যা 

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

শাকিবের ‘সোলজার’ নিয়ে যা বললেন আনাম খান

১০

ইতালিতে বিজয় দিবস উদযাপিত

১১

অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ: দলীয় ও এককে শীর্ষে বাংলাদেশ

১২

এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

১৩

জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

১৪

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল : প্রধান উপদেষ্টা

১৫

সাত শতাধিক ইন্টার্ন চিকিৎসক পেলেন পেশাগত দিকনির্দেশনা 

১৬

‘হাওয়া’র চেয়েও বড় চ্যালেঞ্জ ‘রইদ’; ৬ মাস চুলে শ্যাম্পু দেননি তুষি!

১৭

রাতে পাচারের সময় সারভর্তি গাড়ি জব্দ করলেন কৃষকরা

১৮

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

১৯

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

২০
X