বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

মসলার গুদাম সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

মসলার গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
মসলার গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

বগুড়ায় অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে মসলা বাজারজাত ও মজুত মসলার বস্তার মধ্যে পোকার অস্তিত্ব পাওয়ার অভিযোগে মিলন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ জুন) বিকেলে শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে বগুড়ার বাজারে নিরাপদ মসলা নিশ্চিতে অভিযান চালানো হয়। মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণে জিরা, সাদা এলাচ ও কালো এলাচসহ নানারকম গরম মসলা আমদানি করে দেশীয় ব্রান্ড মাহিন ও ভারতীয় ব্রান্ড মহারাজ ও সাত্তাজের মোড়কে বাজারে বিক্রি করে আসছিল।

তিনি বলেন, আমদানি করা মসলার বস্তার গায়ে ও পণ্যের মোড়কে কোনো মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানটিতে মজুত মসলার বস্তার মধ্যেও পোকার অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো মোড়কজাত করা হচ্ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X