বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:২০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে তিন শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি

বান্দরবানের গহীন অরণ্য। ছবি : সংগৃহীত
বান্দরবানের গহীন অরণ্য। ছবি : সংগৃহীত

বান্দরবান-রাঙামাটি সড়কের ডাকবাংলো এলাকা থেকে তিন শ্রমিককে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে অপহরণের বিষয়টি জানাজানি হয়। এর আগে বৃহস্প‌তিবার (২০ জুলাই) রাতে অস্থায়ী লেবার শেড থেকে অস্ত্রের মুখে তিন নির্মাণ শ্রমিককে অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- কক্সবাজার চকরিয়ার নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০), ইসমাইল হোসেন (২১) ও ইমাম হোসেন (২০)।

স্থানীয়রা জানান, বান্দরবান-রাঙামাটি সড়কের ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঠিকাদার মিশুর এক‌টি সেত‌ু নির্মা‌ণের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। বৃহস্প‌তিবার রাতে অস্থায়ী লেবার শেড থেকে অস্ত্রের মুখে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করা হয়।

আরও পড়ুন : রুমায় ৪ শ্রমিককে অপহরণ করেছে কেএনএফ

ঠিকাদার নিজাম মিশু জানান, অন্য শ্রমিকদের থেকে তিনি জানতে পেরেছেন যে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্মাণাধীন সেতুর পাশের অস্থায়ী ছাউনি থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তারা সদর উপজেলা কুহালং ইউনিয়নের বান্দরবান-রাঙামাটি সড়কের ডাকবাংলো এলাকার রাবার বাগান সংলগ্ন একটি নির্মাণাধীন সেতুর কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পর থেকে অপহৃত শ্রমিকদের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, বান্দরবান-রাঙ্গামাটি সড়কে সেতু নির্মাণ কাজে ১৪ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনজন শ্রমিককে কে বা কারা অপহরণ করে নিয়ে যায় বলে শ্রমিকরা জানিয়েছে।

বান্দরবান সদর থানার পরিদর্শক তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, অপহরণের খবর শুনেছি। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X