জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৫:১৪ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের সুবলপুর গ্রামের আসাদুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসার গ্যাস সিলিন্ডারের রাইজার ছিদ্র হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটলে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

বাড়ির মালিক আসাদুল বলেন, সন্ধ্যায় আমার স্ত্রী রান্নার প্রস্তুতি নিতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরের ভেতর ও বাইরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে আমার ঘরে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ঘরের আসবাবপত্রসহ ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জীবননগর ফায়ার সার্ভিসের টিম লিডার শামসুর রহমান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সাভিসের একটি ইউনিট ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১০

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১১

টুপির রাজনীতি ও নির্বাচন

১২

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৩

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

১৪

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

১৫

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

১৬

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

১৭

রমজান মাসের সব দোয়া আরবি-বাংলা উচ্চারণসহ

১৮

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

১৯

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

২০
X