সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৪:১৮ এএম
অনলাইন সংস্করণ

গরুর ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিলেটে গরুর ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফকির আলী (৫৫) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার সাহেবের বাজারের কান্দিরপথ গ্রামে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত ফকির আলী (৫৫) কান্দিরপথ গ্রামের কুটি মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার সাহেবের বাজার কান্দির পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, শুক্রবার দুপুরে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ফকির আলীর সঙ্গে প্রতিবেশীর কথা–কাটাকাটির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ফকির আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে গুরতর আহত তিনজন একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন আলেকা বিবি (৫০), হুছনা বেগম (৩০), শাহনাজ (২৮) ও শারমিন (২৫)।

এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম বলেন, গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চার জনকে আটক করা হয়েছে। তিন জন আহত হয়েছেন।

এয়ারপোর্ট থানার ওসি নুনু মিয়া কালবেলাকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। নিহত ব্যক্তির মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরবর্তী সময় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X