বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকা মহাসড়কে অভিযান

বরিশাল-ঢাকা মহাসড়কে জেলা প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা
বরিশাল-ঢাকা মহাসড়কে জেলা প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা

ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে অভিযান পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সাত মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় স্পিডমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করার পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। একই সময় রুট পারমিটবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান অনুযায়ী সাত মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

যাত্রী ও সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১০

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১১

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১২

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৩

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৪

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৫

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১৬

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১৭

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৮

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৯

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

২০
X