রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগর যুবলীগের নেতৃত্বে মণির-রনি, জেলায় সজল-সৈকত

বাঁ থেকে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত সৈকত। ছবি : সংগৃহীত
বাঁ থেকে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত সৈকত। ছবি : সংগৃহীত

মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর যুবলীগের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ১৯ সদস্য বিশিষ্ট।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপির যৌথ স্বাক্ষরে সম্মেলনের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য রাজশাহী জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং রাজশাহী মহানগর যুবলীগের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছেন।

রাজশাহী মহানগর যুবলীগের ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন আমিনুর রহমান খান, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুর রহমান শিবলী ও জয়নাল আবেদিন।

যুগ্ম সম্পাদক পদে রয়েছেন, সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েল। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি। গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুরসালিন হক বাবু। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রনব কুমার সরকার ও এসএম আশিকুর রহমান।

জেলা যুবলীগের আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন, আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিন রেজা লিটন, কাজি মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মোবারক হোসেন, সামাউন ইসলাম, সেজানুর রহমান ও কামরুল ইসলাম মিঠু।

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেরাজুল ইসলাম ও ফায়সাল আহমেদ রুনু।

উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত গতবছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

সিলেটে নতুন ডিসি নিয়োগ

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

সংবিধান সংশোধনীতে মুখ্য বিবেচ্য থাকবে জুলাই সনদ: আইনমন্ত্রী

১০

জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

১১

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ 

১২

হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি

১৩

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল জাবির প্রাণিবিদ্যা বিভাগ

১৪

ফ্রান্স নাকি মরক্কো? / এআই জানাল, আজ রাতে বাড়ি ফিরছে কারা

১৫

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

১৬

কান্নার শব্দ পেয়ে জঙ্গলে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক

১৭

৮ কোটি টাকা বিতরণে ৫৩ কোটি ব্যয় / অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত প্রকল্প বাতিল 

১৮

মিরসরাইয়ে সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১৯

চবিতে দুপুরের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার

২০
X