গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় দুই শতাধিক যানবাহন

দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি। ছবি : কালবেলা
দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে নদী পার হওয়ার অপেক্ষায় দেখা যায় দুই শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। এসব যানের অধিকাংশই যাত্রীবাহী বাস ও ছোট ছোট গাড়ি। এতে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

শুক্রবার (২১ জুন) দুপুর ২টার পরে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত শতাধিক যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ গত বৃহস্পতিবার থেকেই বাড়তে থাকে।

গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গার্মেন্টস শ্রমিক মো. শহিদুল ইসলাম বলেন, ঈদে বাড়ি গেছি ভোগান্তি ছাড়াই। তবে ফেরার পথে এমন ভোগান্তিতে পড়তে হবে ভাবি নাই। প্রায় ২ ঘণ্টা ধরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আরও কত সময় লাগবে বুঝতে পারছি না।

মেহেরপুর থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রী আলেয়া বেগম ছোট বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে হাঁসফাঁস করছেন। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে গাড়ির মধ্যে বসে আছেন। ক্ষোভ নিয়ে তিনি বলেন, গাড়ির যে ফ্যান আছে সেটাও নষ্ট। এভাবে আরও কত সময় থাকতে হবে আল্লাহই জানে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঈদের ছুটির পর মানুষ আবার কর্মস্থানে যাচ্ছে। পদ্মার পানি দ্রুত বৃদ্ধির ফলে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে। গাড়ির সংখ্যা বেশি হওয়ায় গাড়িগুলো নদী পারের অপেক্ষা করছে। তবে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল কর‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X