পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপভ্যানের ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ নিহত ২

ময়নাতদন্তের জন্য লাশ দুটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
ময়নাতদন্তের জন্য লাশ দুটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় অন্তঃসত্ত্বা গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চারজন।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের হাওলাদারবাড়ি এলাকায় মঠবাড়িয়া-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, দক্ষিণ ইকড়ি গ্রামের মো. হোসেনের স্ত্রী ঝুমাইয়া আক্তার ও তার ননদের মেয়ে হাওয়া আক্তার। আহত ব্যক্তিরা হলেন মো. হোসেন, ইয়াসিন, মিষ্টি বেগম ও মায়া বেগম। হতাহতরা সবাই পরস্পরের আত্মীয়।

স্থানীয়রা জানান, হাওয়া আক্তারের মা মায়া বেগম চট্টগ্রামে চাকরি করেন। সকালে মায়া বেগম বাবার বাড়ি থেকে চট্টগ্রামে যাবেন বলে বাসের জন্য অপেক্ষা করছিলেন। মায়া বেগমকে বিদায় জানানোর জন্য স্বজনেরাও সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মঠবাড়িয়া থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে ঝুমাইয়া আক্তার ও হাওয়া আক্তার মারা যান। আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভান্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পিকআপটি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১০

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১১

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১২

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৫

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৬

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৮

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৯

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

২০
X