নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ঢুকে তরুণের হাত-পায়ের রগ কাটল প্রতিপক্ষ

আহত বেলাল হোসেন ওরফে সাকিব। ছবি : কালবেলা
আহত বেলাল হোসেন ওরফে সাকিব। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বেলাল হোসেন ওরফে সাকিব নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাচিহাটা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বেলাল হোসেন ওরফে সাকিব আমানউল্ল্যাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাচিহাটা গ্রামের মুহম্মদ শহীদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সুলতানপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ জুন) রাত সোয়া ১০টার দিকে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কাচিহাটা গ্রামের মো. তামিম, মো.জাকির হোসেন ও সাকিবসহ অজ্ঞাতনামা কয়েকজন একই গ্রামের শাহাদাত হোসেন সাপিম নামে এক তরুণকে গুলি করে বলে অভিযোগ করেন তারেক ও তার সঙ্গীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে সাপিমের অনুসারী তারেক বাহিনীর প্রধান তারেক ও শান্তসহ ১০-১২ জন সাকিবের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা সাকিবকে বাথরুম থেকে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেলা হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাপিম ও তারেকের মুঠোফোনে কল দেওয়া হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন কালবেলা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X