রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রেমিকার আপত্তিকর ছবি, বিপাকে যুবক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর দায়ে এক যুবককে আলাদা দুটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। তবে দুই মেয়াদে সাজা দেওয়া হলেও তা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মিজানুর রহমান ওরফে বাবু। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে বলা হয়, মূল সাজা এ মামলায় আসামির গ্রেপ্তারের পরের হাজতবাসমূলে বাদ যাবে। রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাটোরের এক তরুণীর সঙ্গে প্রেম ছিল মিজানুরের। কিন্তু মিজানুর রহমানের স্বভাব চরিত্র ভালো না হওয়ায় শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি তরুণীর পরিবার।

তাই ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমান ২০২২ সালের ২৩ মে গোপনে তোলা ওই তরুণীর বেশকিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেমিক মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার তদন্ত করার নির্দেশ দেন।

পরে তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় মিজানুরকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এরপর মামলার বিচার শুরু হয়।

বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার (৩১ জুলাই) দুপুরে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X