কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

রফিকুল ইসলাম মাদানী। পুরোনো ছবি
রফিকুল ইসলাম মাদানী। পুরোনো ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।

জানা যায়, ২০২৩ সালে ১৭ জানুয়ারি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১ মার্চ ওই মামলার বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেন। ওই সময় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

বাসন থানার উপপরিদর্শক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। ওই বছরের ১১ এপ্রিল টেকনাগপাড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানো, হুমকি দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, অপমানকর তথ্য প্রকাশ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়। র‌্যাব সদস্যরা ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোণা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে। একই আদালত রফিকুলের বিরুদ্ধে মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন করেন। অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার খালাস পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১০

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১১

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১২

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৪

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৫

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৬

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৭

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১৮

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৯

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

২০
X