বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসা করবে দুদক

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পুরোনো ছবি
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পুরোনো ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন আদালতে নির্ধারিত সময়ে মাঝে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে। ব্যাংক কর্মকর্তারা কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে, পণ্য রপ্তানির বিপরীতে কোনরূপ রেকর্ডপত্র না পেয়েও কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার টাকা বাংলাদেশে নিয়ে এসেছে। এর মধ্যে তিনি এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা নিজে গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গতবছরের ১৬ মে পুনর্নিয়োগ পান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান। এ ছাড়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ অক্টোবর শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এরপর গত ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

‘দিনের আলোতে ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

১০

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

১১

ভারতে ধর্ষণে অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে নিহত

১২

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১৩

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১৪

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

১৫

ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

১৭

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

১৮

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

১৯

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

২০
X