কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আলেপ উদ্দিনের এক দিনের রিমান্ড 

আলেপ উদ্দিন। ছবি : সংগৃহীত
আলেপ উদ্দিন। ছবি : সংগৃহীত

সাবেক র‌্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করে আলেপ উদ্দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে তার একদিনের রিমান্ড মঞ্জুর করে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন, আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম-খুনের একাধিক অভিযোগ এসেছে। গুম-খুনের অন্যতম মাস্টারমাইন্ড আলেপ উদ্দিন।

প্রসঙ্গত, ৩১তম বিসিএসের কর্মকর্তা আলেপ ২০১৩ সালে পুলিশের চাকরি শুরু করেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। আলেপ ২০১৪ সাল থেকে ২০২৩ পর্যন্ত র্যাবে কর্মরত ছিলেন। কাজ করতেন জঙ্গি সেলের ইনচার্জ হিসেবে। পুলিশ বিভাগে তিনি পরিচিত ছিলেন ‘জল্লাদ’ নামে। অভিযোগ আছে, জঙ্গি দমনের নামে অনেককে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন তিনি। তার ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাব হোসেনকে দিয়ে রেলের জায়গা দখল করিয়েছেন। ক্ষমতার দাপট দেখিয়ে ভাইকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন। বিশেষ করে তিস্তা-কুড়িগ্রাম রেলপথ সংলগ্ন চায়না বাজার এলাকায় রেলওয়ের একটি বড় অংশ অবৈধভাবে দখল করেন। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও এজাহার গ্রহণ করেনি পুলিশ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X