কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নিপুণ রায়কে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিলেন আদালত

বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ধোলাইখালে, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।

সোমবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন তার বাবা আইনজীবী নিতাই রায় চৌধুরী।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। পরে এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির কমপক্ষে ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে বলেও জানান তিনি।

গত ২৯ জুলাই পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ হয়। পর দিন বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার।

মামলায় এজাহারনামীয় আসামি করা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। অজ্ঞাত আসামি করা হয় ৩০০-৪০০ নেতাকর্মীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

বরিশালের নতুন ডিসি মামুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টসহ জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

১০

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

১১

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

১২

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

১৪

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

১৫

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

১৬

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

১৭

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১৮

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

২০
X