কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নাসা গ্রুপের নজরুলের ৩ দেশের সম্পদ জব্দের আদেশ

নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত
নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত

নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা বিদেশের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্য, আইল অফ ম্যান ও জার্সিতে তার সম্পদ রয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়নের ৫টি বাড়ি রয়েছে। এ ছাড়া আইল অফ ম্যানে ১টি ও জার্সিতে ১টি বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অফ ম্যানে থাকা ১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১০

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১২

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৩

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৪

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৫

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১৬

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১৭

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১৮

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৯

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

২০
X