ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আমিরুল মৃধা। ছবি : কালবেলা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আমিরুল মৃধা। ছবি : কালবেলা

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী ওই টাকা না দিতে পারলে তাকে আরও তিন মাস জেলের রাখার নির্দেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমিরুল মৃধা (৩২)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে। রায় ঘোষণার সময় আমিরুল মৃধা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা। তবে ঘটনার সময়ে ওই শিশু ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে বসবাস করতেন। গত ২০২২ সালের ১৯ জুন বেলা ১২টার দিকে শিশুটি স্কুল থেকে বাসায় আসে।

এর কিছু সময় পর এলাকার চানমারি পিয়ন কলোনিতে তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আসামি ওই দোকানে উপস্থিত ছিল। এক পর্যায়ে শিশুটিকে টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঘটনার পরের দিন আমিরুলকে একমাত্র আসামি করে মামলা করেন।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. মিজানুর রহমান গত ২০২৩ সালের ১৮ জানুয়ারি আমিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলার দীর্ঘ শুনানি শেষে মামলাটির রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X