কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা বাতিল 

পরীমণি। ছবি : সংগৃহীত
পরীমণি। ছবি : সংগৃহীত

সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারির কারণে গৃহকর্মী পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা সাইবার নিরাপত্তা আইনের মামলা বাতিল করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটির তদন্তের পর্যায়ে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একইসঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। এক্ষেত্রে পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে হওয়া সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারার মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এই ধারার অভিযোগ না থাকায় আদালত মামলাটি বাতিলের আদেশ দেন।

এর আগে ২৩ এপ্রিল, পিংকি আক্তারসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো- সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর। ওইদিন আদালত মামলাটি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা বিভিন্ন মিথ্যা, মানহানিকর সংবাদ অপপ্রচার করে পরীমণিকে হেয় প্রতিপন্ন করে আসছেন। পিংকি আক্তার গত ৫ মে কাদের এজেন্সির মাধ্যমে পরীমণি বাচ্চা দেখাশোনার জন্য যোগদান করেন। ২৭ মার্চ ২০ হাজার টাকাও নেয় পিংকি আক্তার। ২ এপ্রিল পিংকি আক্তার পরীমণির বাসা থেকে চলে যায়। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করে আসছে। পিংকি আক্তারের উদ্দেশ্যমূলক দেওয়া সাক্ষাৎকারের কারণে এবং অন্য আসামিদের তা ফলাও করে প্রচার করার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং পরীমণি সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন। আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসুদপায় অবলম্বন করে পরীমণির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, ভুয়া ও অশ্লীল কথাবার্তা বলে। কুৎসামূলক ভিডিও তৈরি করে ৬ এপ্রিল প্রচার করে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X