কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ, আবুল বারকাত রিমান্ডে

আদালত ভবনে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত। ছবি : কালবেলা
আদালত ভবনে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত। ছবি : কালবেলা

অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) শুনানি শেষে বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

এদিন বিকেল ৩টা ৪০ মিনিটে আসামিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর তাকে কাঠগড়ায় তোলা হলে দুই মেয়ে কাঠগড়ায় বাবার কাছে হাজির হন। তখন এজলাসে বিচারক ছিলেন না। এ সময় বড় মেয়ের কোলে থাকা নাতিকে কোলে নেন বারকাত। কিছুক্ষণ চুমু খেয়ে আদর করে দেন তার ছোট্ট নাতিকে। বড় মেয়ের সঙ্গে কথা বলা শেষে ছোট মেয়েকে কাছে ডাকেন এ অর্থনীতিবিদ। পরে ৩টা ৪২ মিনিটে ছোট মেয়ের মাথা নিজের বুকে টেনে নিয়ে কপালে চুমু খান তিনি। এ সময় বারকাত ও তার মেয়ের চোখ ছলছল করতে দেখা যায়।

এরপর বিচারক এজলাসে ঢুকবেন বলে আদালতের কর্মচারী সবাইকে জোরে ডেকে হুঁশিয়ার করেন। এ সময় বাবার কাছ থেকে মেয়েরা চলে গিয়ে পেছনে বেঞ্চে বসেন। ছোট মেয়ে বেঞ্চে বসে অপলক দৃষ্টিতে বাবাকে দেখতে থাকেন। বিকেল ৩টা ৪৮ মিনিটে বিচারক এজলাসে আসেন। এ সময় বসা সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানান। পরে বারকাতের রিমান্ড শুনানি শুরু হয়।

এরপর দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির তিন দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। তিনি আদালতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ হিসেবে তাকে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আসামি বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে ২৯৭ কোটি টাকার অবৈধ ঋণ জালিয়াতি করেছেন। তার রিমান্ড প্রয়োজন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শাহিনুর রহমান রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X