কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। কখনও মানসিক চাপ, কখনও ভুল খাওয়াদাওয়া, আবার কখনও অতিরিক্ত রাসায়নিক ব্যবহার—সব মিলিয়ে চুল পড়া যেন নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শুধু বাইরের যত্নে ঘাটতি নয়, অনেক সময় চুল পড়া শরীরের ভেতরের কোনও বড় রোগের ইঙ্গিতও হতে পারে।

চলুন জেনে নিই, কোন কোন অসুখের কারণে চুল বেশি পরতে পারে:

১. পিসিওডি (PCOD / PCOS)

অনেক নারীরই এই হরমোনজনিত সমস্যাটি হয়। এতে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে চুল প্রচুর পড়তে পারে। শুধু তাই নয়, চুল রুক্ষ আর প্রাণহীনও হয়ে পড়ে। এই সমস্যা নিয়মিত চিকিৎসা আর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

২. থাইরয়েডের সমস্যা

থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক না থাকলে শরীর কিছু প্রয়োজনীয় খনিজ (যেমন আয়রন ও ক্যালশিয়াম) ঠিকভাবে শোষণ করতে পারে না। যার প্রভাব পড়ে চুলে। হাইপোথাইরয়েড (থাইরয়েড কম) এবং হাইপারথাইরয়েড (থাইরয়েড বেশি)—দুটো ক্ষেত্রেই চুল ঝরার প্রবণতা দেখা যায়।

৩. অ্যালোপেসিয়া

এটা একধরনের অটোইমিউন রোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজেই চুলের ফলিকলকে আক্রমণ করে। এর ফলে মাথায় গোলাকার টাকের মতো দাগ দেখা যায়। এমনকি ভ্রু ও দাড়ির চুলও ঝরে যেতে পারে।

৪. এগজিমা ও সোরিয়াসিস

এই ধরনের ত্বকের রোগে মাথার ত্বকে র‍্যাশ, চুলকানি এবং লালচে ছোপ হতে পারে। এর প্রভাবেও চুলের ঘনত্ব কমে যায়। মাথার ত্বক যদি সুস্থ না থাকে, তাহলে চুলও ভালো থাকবে না—এটা মনে রাখা জরুরি।

৫. মানসিক চাপ ও দুশ্চিন্তা

চুল পড়ার অন্যতম বড় কারণ হলো মানসিক চাপ। অতিরিক্ত টেনশন, উদ্বেগ, দুশ্চিন্তা চুলের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। তাই মন ভালো রাখা আর স্ট্রেস কমানোও চুলের যত্নেরই অংশ।

পুষ্টির ঘাটতিও বড় কারণ

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি হলে চুল পড়তে পারে। যেমন:

আয়রন – অক্সিজেন সঠিকভাবে শরীরে পৌঁছাতে সাহায্য করে

জিংক – কোষ মেরামত ও চুলের গঠন ঠিক রাখতে সাহায্য করে

ফ্যাটি অ্যাসিড – চুলের জন্য প্রাকৃতিক তেল সরবরাহ করে

ভিটামিন বি৩ – চুলকে মজবুত ও উজ্জ্বল রাখতে সাহায্য করে

সুস্থ চুল চাইলে সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি।

চুল পড়া শুরু হলেই তা শুধু শ্যাম্পু বা তেল বদলে ঠিক হবে—এমন নয়। কখনও কখনও এটা শরীরের ভেতরে থাকা সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই বেশি চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নিন, এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১০

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১১

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১২

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১৩

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৪

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৫

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৬

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

২০
X