কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

পুরোনো ছবি
পুরোনো ছবি

আফগানিস্তানে প্রায়ই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটির অবস্থান ফল্ট লাইনে হওয়ার কারণে এমনটি হচ্ছে। যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেট এসে মিশেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজার মানুষের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৩ হাজার জন। যা ছিল গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মৃত্যুর ঘটনা।

যদিও ২০২২ সালের ভূমিকম্পটি মাত্রার দিক দিয়ে ততটা শক্তিশালী ছিল না; কিন্তু ভয়াবহতার দিক থেকে অনেক শক্তিশালী ছিল। কারণ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এদিকে রোববার (৩১ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির চিত্র একই ধরনের ছিল। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। ফলে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলে যে ধরনের ঘর নির্মাণ করা হয়েছে—বিশেষ করে যে কাঠ, মাটির ইট এবং দুর্বল পাথর ব্যবহার করে তা ভূমিকম্প সহনীয় নয়। ফলে ভূমিকম্পের আঘাতে এসব স্থাপনা ভেঙে স্থানীয়দের মৃত্যুর শঙ্কা বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের আঘাতে ভয়াবহ ক্ষতি হতে পারে। বিশেষ করে ভূমিধসের কারণে অনেক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়াসহ নদীর গতিপথ বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া ভূমিধসের ফলে রাস্তাঘাট বন্ধ হওয়ার ফলে উদ্ধার কর্মীদের দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X