কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
দুর্নীতির মামলা

স্ত্রীসহ ছাগলকাণ্ডের সেই মতিউর রিমান্ডে

আদালত প্রাঙ্গণে মতিউর রহমান। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে মতিউর রহমান। ছবি : কালবেলা

ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের দুর্নীতির মামলায় এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম দুদক কর্মকর্তার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার গত ১৩ আগস্ট তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন গত ৩১ আগস্ট ধার্য করেছিলেন। তবে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে রোববার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। হাজির হন তদন্ত কর্মকর্তাও। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত থেকে তাদের একদিনের রিমান্ডের আদেশ আসে।

দুদক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, মতিউর রহমান এবং লায়লা কানিজের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসদুদ্দেশ্যে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান করে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ের মাধ্যমে পারস্পরিক যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তাধীন। তাদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করার তথ্য রয়েছে। প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয়ে এ জাল-জালিয়াতির বিষয়টি উদঘাটন এবং এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা জানা দরকার। এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মেয়ে ফারজানা রহমানের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার সম্পদ অর্জনে সহযোগিতার বিষয়ে মতিউর রহমান এবং লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X