মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

চাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন নেন হাবিবুর রহমান। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন নেন হাবিবুর রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সর্বপ্রথম কেন্দ্রীয় সংসদে ভিপি (সহসভাপতি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ প্রথম দিনেই প্রার্থীরা মনোনয়ন নিতে শুরু করেছেন। আশা করি, ধীরে ধীরে আরও প্রার্থীরা ফরম নিতে আসবেন। পরিবেশ এখন শান্তিপূর্ণ। নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রার্থীদের জন্য নির্দেশনা দিচ্ছি, রসিদ দিচ্ছি যা ডোপ টেস্টের পর জমা দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাকসু নির্বাচন অফিসে ৩টি বুথ করেছি। কেন্দ্রীয় ফরম, হল সংসদ ফরম ও ছাত্রীদের জন্য আলাদা ফরম সব মিলিয়ে ৩টি বুথ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না।

আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাইবাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X