রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা কেন অবৈধ নয় : হাইকোর্ট

বাঁ থেকে রোবাইয়াত ফাতিমা তনি ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। ছবি : কালবেলা
বাঁ থেকে রোবাইয়াত ফাতিমা তনি ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। ছবি : কালবেলা

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির ব্যবসা প্রতিষ্ঠান ‘সানভীস বাই তনি’র গুলশানের শোরুম বন্ধ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। সোমবার (২৭ মে) তনির রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাই দোলনের বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১০ দিনের মধ্যে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ১০ দিন পর রুলের পরবর্তী শুনানি হবে। ততদিন শোরুম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত ২১ মে রিট পিটিশনটি দায়ের করেন তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

রোববার প্রথম শুনানি হলে সময় চায় ভোক্তা অধিদপ্তর। তখন একদিনের সময় দিয়ে মঙ্গলবার আদেশের জন্য রাখেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে আদালত রুল জারি করেন।

এ বিষয়ে তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন কালবেলাকে তিনি বলেন,‘ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি বিধি ও আইন দারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। কিন্তু তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছে। তনির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা ৩০ দিনের সময়সীমা পার হওয়ার পর। সুতরাং এই অভিযোগ আমলযোগ্য না। রাজু নামে একজনকে অভিযোগকারী দেখিয়ে আরেকটা জরিমানা করা হয়েছে। কিন্তু রাজু নামে কেউ অভিযোগ করেনি। এরপরও তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। বিষয়গুলো শোনার পর উচ্চ আদালত আজ এই আদেশ দিয়েছেন।’

উল্লেখ্য, গত ১৩ মে সানভীস বাই তনির পুলিশ প্লাজায় অবস্থিত প্রধান শাখায় অভিযান চালিয়ে বন্ধ করে দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। পরের দিন অধিদপ্তরের দুটি অপরাধের দায়ে ৫০ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। লুবনা ইয়াসমিন নামের এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়। লুবনা ইয়াসমিন নামের ওই ক্রেতা সানভীস থেকে একটি পোশাক কিনেছিলেন ৯ ফেব্রুয়ারি। এর ৫৩ দিন পর ৩ এপ্রিল ওই নারী ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। ফলে তার অভিযোগটি আমলযোগ্য নয় বলে মনে করেন তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন।

অন্যদিকে, রাজু নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তবে রাজু নামে আসলে কেউ অভিযোগ করেননি বলে দাবি করেছেন তনি। রাজু নামের কারো অভিযোগের জন্য তনিকে কোনো নোটিশ বা শুনানি করা হয়নি বলেও জানান তনি।

এ ছাড়া লুবানার অভিযোগের শুনানি হয় ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দ্রানী রায়ের অধীনে। অন্যদিকে জব্বার মণ্ডল ঢাকা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক। ইন্দ্রানীর কাছে শুনানি থাকলেও একই সময় জব্বার মণ্ডল সেখানে গিয়ে ভুয়া অভিযোগে দুই লাখ জরিমানা করেন। জরিমানার টাকা না দিলে অন্যান্য শোরুম বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন বলে রিট পিটিশনে উল্লেখ করেছেন তনি।

এ বিষয়ে রোবাইয়াত ফাতিমা তনি কালবেলা বলেন, আমাকে যেভাবে হোক তারা দুটি শাস্তি দিয়েছে। তারপরও আমার ব্যবসা বন্ধ রেখেছে। তারা আমাকে বলেছে, একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাহলে তদন্তের আগেই আমাকে শাস্তি দেয়া হলো কেন? তাছাড়া, আমাকে যে জরিমানা করা হয়েছে তার আদেশের কপিও আমাকে দেওয়া হয়নি। শোরুম সিলগালা করার বিষয়েও কোনো নোটিশ বা আদেশের কাগজ আমাকে দেওয়া হয়নি।

এসব বিষয় নিয়ে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে কালবেলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন কিছু বলা যাবে না। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X