কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রি ফায়ারে প্রেম, নেপালি তরুণীর গোপন ভিডিও বাংলাদেশি যুবকের হাতে

গ্রেপ্তার যুবক মোহাম্মদ জাবেদ ওমর। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার যুবক মোহাম্মদ জাবেদ ওমর। ছবি : সংগৃহীত

ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয়ের জেরে নেপালি তুরুণীকে ব্লাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০), সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে কাঠমান্ডুর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে এই যুবকের পরিচয় হয়। পরে মাঝেমধ্যে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর অসৎ উদ্দেশ্যে কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও ম্যাসেঞ্জারের মাধ্যমে তার আত্মীয়স্বজনদের কাছে পাঠিয়ে দেয় আসামি জাবেদ ওমর।

তিনি জানান, ইন্টারপোল কাঠমান্ডুর মাধ্যমে বাংলাদেশ সিআইডি অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ ওমর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভুক্তভোগী মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X