কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গাজীপুরের কোনাবাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার অভিযুক্ত শিক্ষককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি কোনাবাড়ি থানার সেলিমনগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থানার হরিণাচালা এলাকায় ভিকটিমের পরিবার ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত সাগর একই এলাকার সেলিমনগরে আবু সাঈদ গাজীর পাঁচতলা ভবনের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামের কোচিং সেন্টার পরিচালনা করতেন।

গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৬টার সময় ভিকটিম ওই শিক্ষার্থী কোচিং করতে যান। এ সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে জরুরি কথা আছে বলে ভিকটিমকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। পরে অভিযুক্ত শিক্ষক রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ভিকটিমকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে।

একপর্যায়ে ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফুল ইসলাম জানান, ভিকটিম শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X