কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৪:১৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কুরিয়ারে বন্ধুর কাছে ‘ইয়াবা উপহার’ পাঠাতে গিয়ে ধরা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীতে ইয়াবাসহ মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০) নামে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাত ৯টায় মিরপুর মডেল থানার ৬ নম্বর সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এ তথ্য জানান।

তিনি জানান, দুই কলেজ শিক্ষার্থী এই ইয়াবা তাদের আরেক বন্ধুর কাছে উপহার হিসেবে পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে সেই ইয়াবা যাচ্ছিল ইয়ারফোনের নামে, ইয়ারফোনের প্যাকেটে। তারা একই মেসে থাকতেন। সেখান থেকেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান।

ওসি মো. মহসীন বলেন, কেউ যাতে সন্দেহ না করে তাই তারা ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X