কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে বঁটির কোপ খেয়ে রাস্তায় গিয়ে বললেন, ‘আমাকে বাঁচাও’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত

পাওনা টাকা চাইতে গিয়ে বঁটির কোপে প্রাণ হারালেন মো. ইয়াসিন গাজী নামের এক ব্যবসায়ী। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলার ছনটেক এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়াসিন তার খালাতো বোনের স্বামী আল আমিনের কাছে পাওনা টাকা চাইতে যায়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে আল আমিন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। নিহত ইয়াসিন ওই গ্রামের আবুল বাশার গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদপুর শহরের সাদ্দাম মার্কেট এলাকায় বসবাস করতেন। তার দুটি ছোট ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, ‘মায়ের দোয়া হোটেল’-এর মালিক ছিলেন ইয়াসিন গাজী। প্রায় চার মাস আগে তিনি হোটেলটি ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন খালাতো বোনের স্বামী আল আমিনের কাছে। হোটেল বিক্রির পর ইয়াসিন চাঁদপুর শহরের সাদ্দাম মার্কেট এলাকায় একটি আইসক্রিম কারখানা চালু করে ব্যবসা শুরু করেন। তবে বিক্রির পুরো টাকা না পাওয়ায় তার সঙ্গে আল আমিনের বিরোধ দেখা দেয়। মোট টাকা থেকে আল আমিন ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১০ হাজার টাকা বারবার চাওয়া সত্ত্বেও ফেরত দেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাত ১০টার কিছু আগে ইয়াসিন কাজলা এলাকায় আসেন তার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে। তিনি আশপাশের পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে হোটেলের নিচতলায় যান, যেখানে আল আমিন তার স্ত্রী ও হোটেলের কর্মচারীদের সঙ্গে ভাড়া থাকতেন। সেখানেই ইয়াসিন আল আমিনের রুমে প্রবেশ করেন। টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে ইয়াসিনের ঘাড়ে আঘাত করেন। রক্তে ভেসে যায় বিছানার চাদর ও মেঝে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিন কাটা জায়গা চেপে ধরে রুম থেকে বের হয়ে আসেন এবং উপস্থিত লোকজনের কাছে কাতরভাবে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। কিছুদূর যাওয়ার পর তিনি রাস্তায় পড়ে যান। পরে কয়েকজন মিলে রিকশায় করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পরই স্থানীয়রা আল আমিনকে আটকে রেখে পুলিশে খবর দেন। রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের স্ত্রীসহ কয়েকজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার সোমবার যাত্রাবাড়ী থানায় আল আমিন, তার স্ত্রী নাজমা বেগম, তাদের দুই স্বজন হারুন ও হারুনের স্ত্রী সাবিনা আক্তারকে আসামি করে মামলা করেন। এরপর আল আমিন, নাজমা ও সাবিনাকে মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। হারুন পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১০

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১১

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১২

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৩

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৪

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৫

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৬

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৭

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৯

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

২০
X