কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় ব্যবসায়ী আদনান গ্রেপ্তার 

আদনান খন্দকার। ছবি : সংগৃহীত
আদনান খন্দকার। ছবি : সংগৃহীত

অর্থ আত্মসাৎ, প্রতারণা, জালিয়াতির মামলায় আদনান খন্দকার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর ৫ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

আদনান খন্দকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. রাকিব উদ্দিন।

ওসি জানান, গত ২ জুলাই মোহাম্মদ শাহ আজম নামে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ম্যানেজার ব্যবসায়ী অভিযোগ করেন, রাজ ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আদনান খন্দকার ব্যবসায়িক ঋণ হিসেবে ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা নেন। ওই ঘটনার সাক্ষী ছিলেন মাজহারুল ইসলাম, সালাহউদ্দিনসহ কয়েকজন। আদনান টাকা পরিশোধের লক্ষ্যে এবি ব্যাংকের দুটি চেক দেয়। চেকগুলো নগদায়ন করতে গিয়ে দেখা যায়, তার হিসাবে টাকা নাই। ঋণের মাধ্যমে গ্রহণ করা অর্থ ফেরত না পাওয়ায় আদনানের বিরুদ্ধে গত ২ জুলাই ভাটারা থানায় মামলা করা হয়।

মামলায় এজহারনামীয় আসামি হিসেবে আদনানকে বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আসামি আদনানের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদনানকে গ্রেপ্তার করার পরপরই বিভিন্ন মহল থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করে।

তবে পুলিশ জানিয়েছে, এজাহারনামীয় আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X