কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি নাগরিকের কাছে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার

গ্রেপ্তার প্রতারক। ছবি : কালবেলা
গ্রেপ্তার প্রতারক। ছবি : কালবেলা

তুর্কি নাগরিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার সেরকান আকচান নামের এক ব্যক্তি ডিএমপির গুলশান থানায় এনএসআই পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ করেন। ফোনে ওই ব্যক্তি নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন হিসেবে পরিচয় দেন। এ সময় তুর্কি নাগরিক তার দোভাষীর সাথে কথা বলিয়ে দেন।

অভিযোগে বলা হয়, ফোনকারী পুনরায় এনএসআইর এডি পরিচয় দিয়ে তুর্কি নাকরিকের পাসপোর্ট ও জন্ম তারিখ মিলিয়ে নেয়। পরে বলে পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে দিতে হবে বলে জানানো হয়। এ সময় কাজের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে বলা হয়। না হলে ভেরিফিকেশন আটকায়ে দিব তখন এক লাখ টাকা দিতে হবে বলেও জানানো হয়।

অভিযোগে আরও বলা হয়, তুর্কি নাগরিক তাকে টাকা দিতে অস্বীকার করলে অজ্ঞাতনামা ব্যক্তি নানাভাবে ভয়ভীতি দেখায়। বিষয়টি বাংলাদেশের টার্কিশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের মাধ্যমে থানায় এসে লিখিত অভিযোগ করলে বিদেশি নাগরিকের সম্মান ও নিরাপত্তার কথা ভেবে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে তাৎক্ষণিক মামলা রুজু করে অপরাধীকে দ্রুত আটক করার জন্য তদন্তকারী কর্মকর্তা এসআই (মাহফুজুল হককে নির্দেশ প্রদান করেন।

গুলশান থানা জানিয়েছে, নির্দেশনা মোতাবেক এসআই মাহফুজুল হক, এসআই আজিজ মাহমুদ, এএসআই আরিফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ফোনকারী মো. রুবেল হোসেনকে (৩৮) পূর্ব কাজীপাড়া এলাকা থেকে ব্যাপক অভিযান পরিচালনা করে আটক করে আদালতে পাঠায়। সে সময় আসামির নিকট থেকে এজাহারে উল্লেখিত মোবাইল সিম এবং পাসপোর্টের তথ্য সংবলিত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X