কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু মোকাবিলায় শিক্ষা-শিল্প-নীতির সমন্বয়ের আহ্বান

আলোচনা সভা। ছবি : কালবেলা
আলোচনা সভা। ছবি : কালবেলা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, শিল্প ও নীতি-নির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএপি ক্যাম্পাসে ‘কমিউনিটি আইকিউবড ২০২৫’ কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর মেসের সেজাদ ইকবাল ফাহিম।

এ ছাড়া বক্তব্য দেন- সাউথইস্ট ব্যাংকের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান খান, বিজিএমইএর সভাপতি সুবর্ণা বুবলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. সুমনা আক্তারসহ শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও নীতি গবেষকরা।

আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, ‘জলবায়ু সংকট এখন বৈশ্বিক সমস্যা। বাংলাদেশসহ অন্যান্য দেশকে এর মোকাবিলায় নতুন প্রযুক্তি, সৃজনশীলতা ও টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএপির নিউ ইকোনমিক্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক ড. কবির হাসান।

বক্তারা বলেন, ‘সমন্বিত প্রচেষ্টা ছাড়া জলবায়ু পরিবর্তনের মতো জটিল সংকট মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা, শিল্প খাতে প্রযুক্তি উদ্ভাবন এবং সরকারকে বাস্তবসম্মত নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানের আয়োজকরা জানান, কমিউনিটি আইকিউবড ২০২৫ কর্মসূচি শিক্ষা, শিল্প ও নীতি প্রণয়নের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করতে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X