কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মতিউর রহমান। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. মতিউর রহমান। ছবি : কালবেলা

অনলাইন জুয়া পরিচালনাকরী চক্রের মূলহোতা মো. মতিউর রহমানকে (২৯) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তার মতিউর শরীয়তপুর জেলার বাসিন্দা মুখলেসুর রহমানের ছেলে।

আজাদ রহমান জানান, গত ৩১ আগস্ট মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় অভিযান চালিয়ে অনলাইন প্লাটফর্ম মেল বেট, ওয়ান এক্স বেট এবং বেট উইনার নামে বেটিং সাইটে জুয়া পরিচালনাকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে পল্টন থানায় মামলা করা হয়। কিন্তু ওইসময় মতিউর রহমানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিউর জানায় সে ২০১৭ সালে পড়াশোনা করার জন্য রাশিয়ায় যায়, সেখানে সে গ্রাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করছে। সে ২০২১ সালে ওয়ান এক্স বেট এবং বেট উইনারের সঙ্গে যুক্ত হয়। সে ৫০০০ ডলার সিকিউরিটি মানি দিয়ে ওয়ান এক্স বেট এবং ৩০০০ ডলার সিকিউরিটি মানি দিয়ে বেট উইনারের এজেন্টশিপ গ্রহণ করে।

বাংলাদেশে জুয়ার সাইট পরিচালনা করার জন্য আগে গ্রেপ্তার ছয়জনের সহায়তায় একটি চক্র গড়ে তোলে। এই চক্রের মাধ্যমে জুয়ার সাইট থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার করেছে সে।

গ্রেপ্তার মতিউরকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করা হবে বলে জানান এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X