কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ায় হেরে ফাঁস নিলেন যুবক

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর হাজারীবাগে ফাঁস নিয়ে মনির হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। অনলাইনে জুয়ায় হেরে হতাশা থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত দেড়টার দিকে হাজারীবাগ বউবাজার সনাতনগড়ের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তে জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মনিরের বাড়ি করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামে। তার বাবার নাম টিটন মিয়া। তিনি বউবাজারের ওই বাসাটিতে ভাড়া থাকতেন।

বাসাটির ম্যানেজার মো. জসিম গণমাধ্যমকে জানিয়েছেন, বাড়িটির দ্বিতীয় তলার মেসে থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন মনির। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার রুমমেট বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায়, পরবর্তীতে তারা থানায় খবর দেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে উপ-পরিদর্শক (এসআই) মো. কাছেদ মুন্সী উল্লেখ করেন, মনির নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন। এতে তিনি অনেক টাকা হারিয়েছেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন। সেই হতাশায় বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১২টার ভেতর যে কোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে তোয়ালে পেঁচিয়ে গলায় ফাঁস নেন মনির। খবর পেয়ে মধ্যরাতে দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X