কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

সোমবার মন্ত্রণালয়ে কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। ছবি : কালবেলা
সোমবার মন্ত্রণালয়ে কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। ছবি : কালবেলা

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসহ সব সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবার থেকে ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। এমনকি আগামী শিক্ষাবর্ষ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ রয়েছে। তবে এই ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা আগ্রহহীন শিক্ষার্থীরা ভর্তি হয়, যার প্রভাব কোর্সের ফলাফল ও শিক্ষার মানের ওপর পড়ে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে তিনি মন্তব্য করেন। এই নতুন ব্যবস্থা কারিগরি শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরে পরীক্ষা হবে। তার মধ্যে ৭০ মার্কের এমসিকিউ পরীক্ষা বাকি ৩০ নম্বর হবে একাডেমিক যোগ্যতার ভিত্তিতে, উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১০

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১১

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১২

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৩

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৪

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৬

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৭

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৮

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৯

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

২০
X