শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবির শিক্ষার্থীদের

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

টানা তৃতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। পরে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে সড়ক অবরোধ করে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা গানে গানে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে।

কোটা বৈষম্যবিরোধী এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল হয়ে পড়ে শাবিপ্রবি ক্যাম্পাস। ‘সাস্টিয়ান সাস্টিয়ান’, ‘এক হও লড়াই করো’। ‘কোটা না মেধা?’ ‘মেধা মেধা।’ ‘হাইকোর্টের রায় মানি না মানব না’। ‘কোটা বাতিল করো, বাতিল করো’, ‘ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ’। ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’। ‘দাবি এক দফা এক, কোটামুক্ত বাংলাদেশ’। ‘প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে’, ‘অ্যাকশন অ্যাকশন’। এমন নানা রকম স্লোগানসহ কোটা প্রথা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

স্লোগান শেষে বক্তারা বলেন, ‘কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না। দেশের ১০ ভাগ মানুষের মধ্যে ৫০% এরও বেশি চাকরি মাত্র ০.১৪ ভাগ মানুষের দখলে। আর বাকি ৯.৮৬ ভাগ মানুষের জন্য কেন ৫০% এরও কম চাকরির সুযোগ? এই বৈষম্য কবে দূর হবে? চাষার ছেলে আজীবন কি চাষায় থাকবে? গরিবের ছেলের কি পড়াশোনা শেষ করে চাকরি করতে ইচ্ছে করে না? দেশটাকে আর কত শোষণ করবেন? কেটে খাওয়া মানুষের রক্ত আর কতদিন চুষে খাবেন? আমাদের অধিকার আর কত খর্ব করবেন? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের আর পিছনে যাওয়ার রাস্তা নাই ‘

বক্তারা আরও বলেন, ‘এই দেশ দুর্নীতিতে ভরে গেছে। যেদিকে থাকাই দুর্নীতি ছাড়া চোখে পরে না। দেশের সরকারি জায়গায় বেশিরভাগ কোটাধারীরা বিভিন্ন পদ দখল করে আছে। একজন সচেতন নাগরিক হিসেবে কোটার পাশাপাশি দুর্নীতি নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমরা দিনরাত এক করে পড়াশোনা করব, আর কোটাধারীরা ৫৬ শতাংশ সিট নিয়ে নিবে। আর যাদের টাকা আছে তারা প্রশ্ন কিনে নিবে। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা আসলে করবটা কি? আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নাই। প্রকৃতপক্ষে, দেশটার উপরের খোলসটা আছে, ভিতরে ফাঁপা। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করে সরকারি চাকরিতে কোটা বাতিল পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X