খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

খুবি উপাচার্যের পদত্যাগ ঠেকাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুবি উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
খুবি উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের পদত্যাগের হিড়িক পড়েছে। সেখানে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ হোসেনের পদত্যাগ ঠেকাতে প্রশাসনিক ভবনে এসে ‘ভিসি স্যারের জন্য খুবি ধন্য’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) উপাচার্যের পদত্যাগ না চেয়ে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। উপাচার্যের পদত্যাগের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তার পদত্যাগ ঠেকানোর দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সৎ দক্ষ ভিসি স্যারকে আমরা হারাতে চাই না। আমরা সব পর্যায়ের সিন্ডিকেট ভেঙ্গে, সৎ ও দক্ষ নেতৃত্ব চাই। সাত হাজার শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে আছে। তিনি পদত্যাগ করলে সেই মুহূর্ত থেকে তারা ফের আমাদের কর্মসূচি শুরু করব।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি একটি মহল উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে এবং বিকেলের মধ্যে তিনি পদত্যাগ করতে পারেন। এই খবরে উদ্বিগ্ন হয়ে আমরা দ্রুত প্রশাসনিক ভবনে এসে অবস্থান করি।

বিক্ষোভের এক পর্যায়ে উপাচার্য ড. মাহমুদ হোসেন প্রশাসনিক ভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সামনে আসেন এবং তাদের শান্ত থাকতে বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমার শিক্ষকতা ও প্রশাসনিক জীবনের অনেক পাওয়ার মধ্যে তোমাদের ভালোবাসা একটি অন্যতম পাওয়া। আমাকে একটু সময় দাও। তোমাদের এটুকু বলে দিতে চাই, আমি কোনোদিন কারো কথায় দমে গিয়ে কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেইনি, সামনেও নেব না। তোমরা হলে ফিরে যাও।’

উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ওনার পদত্যাগ না করার দাবিতে স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

সংসার চালাতে ঘাস বেচেন ‘মাস্টার’ হামিদ

চট্টগ্রাম বন্দরে এবার নিষিদ্ধ ঘনচিনির চালান জব্দ

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল / ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

১০

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

১১

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১২

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

১৩

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

১৪

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

১৫

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

১৬

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

১৭

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

১৯

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

২০
X