মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন। ছবি : কালবেলা
অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তার পদত্যাগপত্রের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।

এতে ভিসি উল্লেখ করেন, আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। বর্তমানে আমি ব্যক্তিগত কারণে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এ অবস্থায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তিনি।

এর আগে সোমবার দুপুরে রামেবি ভিসির পদত্যাগের দাবিতে তার দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করে বিশ্ববিদ্যালয়টির অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ভিসি পদত্যাগের ঘোষণা দিয়েও তা বাস্তবায়ন না করায় এ সময় শিক্ষার্থীরা ভিসির কার্যালয়ে ও তার ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১১ আগস্ট ভিসি মোস্তাক আহমেদ নিজ দপ্তরে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় শিক্ষার্থীরা ফের তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরুর পর তিনি এ সিদ্ধান্ত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X