জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০১:০৬ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:০৭ এএম
অনলাইন সংস্করণ

জাবিতে অনশনরত শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়ের ওপর অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এমএইচ হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচিসহ এবং বেশ কয়েকজন বামপন্থী শিক্ষার্থীরাও হামলার শিকার হন।

সরেজমিনে দেখা যায়, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল। রাত সাড়ে ১০টায় মীর মোশররফ হোসেন হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হল থেকে বের হয়ে আসেন। এরপর তারা অনশনরত শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করেন। একপর্যায়ে তার বিছানা-বালিশে আগুন লাগিয়ে দেন।

এরপর অনশনরত শিক্ষার্থীকে জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে উঠিয়ে মেডিকেলে পাঠিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাধা দিতে গেলে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী, সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, মাশিয়াত সৃষ্টি, মনিকা নকরেক এবং শারমিন সুর মারধরের শিকার হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় মীর মোশররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির রহমান এবং হল প্রশাসন সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক অছাত্রদের তালিকা করতে যান। এরই জেরে ছাত্রলীগের নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাত ১০টায় পূর্বনির্ধারিত লোডশেডিং শুরু হলে ছাত্রলীগের নেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে শতাধিক নেতাকর্মী হামলায় অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকর না, বডিগার্ডও না। ১৫ হাজার শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। দরকার হলে আমি পদত্যাগ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X