বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

বিশ্ব মৃত্তিকা দিবসে র‌্যালি করে বাকৃবি। ছবি : কালবেলা
বিশ্ব মৃত্তিকা দিবসে র‌্যালি করে বাকৃবি। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মাটির পরিচর্যা : পরিমাপ, পরীক্ষণ, পরিচালন’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়।

এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিষয়টি জানিয়েছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে বাকৃবির প্রশাসন ভবন সংলগ্ন করিডোর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সম্মুখে এসে শেষ হয়।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ইমরান আহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালিত হয়। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে এবং এরই অংশ হিসেবে বাকৃবি প্রতি বছর দিবসটি পালন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১০

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১১

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১২

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৩

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৪

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৭

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৮

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৯

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

২০
X