খুলনা ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

উপাচার্যের পদত্যাগের দাবিতে কফিন মিছিল করে কুয়েট শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উপাচার্যের পদত্যাগের দাবিতে কফিন মিছিল করে কুয়েট শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কফিন মিছিল করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে দিয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় ‘আমার ভাই মরছে, ভিসি কেন হাসছে’, ‘আমার ভাই শয্যায়, ভিসি কেন ক্ষমতায়’, ‘দেখ ভিসি চোখ খুলে, আমরা গুটিকয়েক নারে’, ‘এক-দুই-তিন-চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই অনশনে, ভিসি কেন নিজ আসনে’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এরপর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে মিছিলটি শেষ করেন তারা।

এদিকে, কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সভায় আজ বিকেলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে অ্যাকাডেমিক কার্যক্রম পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মে থেকে চালু করা হবে। আজ কুয়েট সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

হান্নান মাসউদের পথসভায় হামলা

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১০

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১১

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৩

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

১৪

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

১৫

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১৬

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

১৭

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৮

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

১৯

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

২০
X