রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাকসুর তপশিল ঘোষণাসহ ৯ দফা দাবি ‘সংস্কার আন্দোলনের’

রাকসু নির্বাচনের তপশিল ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনের তপশিল ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’।

রোববার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। আগামী ২০ জুন পর্যন্ত দাবি পূরণ ও রোডম্যাপ প্রকাশ করা না হলে ‘মার্চ ফর আওয়ার রাইটস’ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তাদের অন্য দাবিগুলো হলো- পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত; ক্যাম্পাসে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা; বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রকে ৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র হিসেবে কার্যকর; প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করা (ক্যাশলেস ক্যাম্পাস); ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি দেওয়া; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতা ভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করেছে। দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয় অব্যবস্থা, অবহেলা ও সংকটে জর্জরিত।

ক্যাম্পাসের বহুমুখী সমস্যা নিয়ে আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরে এসেছি। আগামী ২০ জুন পর্যন্ত আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে যদি আমরা প্রশাসনের সাড়া না পাই তাহলে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব। যার মধ্যে থাকবে প্রতিটি হলে, প্রতিটি বিভাগে জনসংযোগ ও লিফলেট বিতরণ ও দেয়াল লিখন।

তিনি আরও বলেন, ২৯ জুন থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘মার্চ ফর আওয়ার রাইটস’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে, যা হবে আন্দোলনের চূড়ান্ত রূপ। এ কর্মসূচির আওতায় সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন এবং দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠ পর্যায়ের চূড়ান্ত কর্মসূচি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১০

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১১

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১২

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৫

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৬

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৭

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৮

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৯

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

২০
X