যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নতুন নোটে যবিপ্রবির গ্রাফিতি

নতুন টাকায় স্থান পাওয়া গ্রাফিতি। ছবি : কালবেলা
নতুন টাকায় স্থান পাওয়া গ্রাফিতি। ছবি : কালবেলা

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন দুইশ টাকার নোটের নকশা উন্মোচন করেছে। যেখানে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা যবিপ্রবির লোগো সম্বলিত গ্রাফিতি। এই গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন- দুই ছোট ভাইয়ের আবদারে আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও আর্ট শুরু করি। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে আমরা এই কাজটি করি।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল। আজ নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের।

গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

যবিপ্রবি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, আমরা, খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন, সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশ টাকার নোটে স্থান পেয়েছে যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X