জবি প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জবি ছাত্রদলের স্মারকলিপি

৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে স্মারকলিপি দিয়েছে জবি ছাত্রদল। ছবি : কালবেলা
৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে স্মারকলিপি দিয়েছে জবি ছাত্রদল। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিগত ১৭ বছরে শেখ হাসিনার আমলের ৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিষিদ্ধ ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্তৃক সংঘটিত অপরাধের বিচার ও শহীদ সাজিদ ভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন একতরফা বিচার প্রত্যাহার প্রসঙ্গে স্মারকলিপি দিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বিগত ফ্যাসিবাদের শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানাবিদ অপকর্মে লিপ্ত ৪২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগে জুলাই-আগস্ট আন্দোলনে যারা এক দফা আন্দোলনে অংশ নিয়েছে এবং কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেনি, তাদেরকে দায় মুক্তির ব্যাপারে দাবি জানানো হয় এবং ১ মাসের আল্টিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে শহীদ সাজিদ ভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তহীন এক তরফা বিচার প্রত্যাহার করতে পুনরায় তদন্তের কথা জানানো হয়।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা শুধু তাদেরই বিচার দাবি করি যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে। তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা এটিও চাই যে কোনো নিরপরাধ কেউ যেন এই তালিকায় না আসে। সেকারণেই আমরা জুলাই-আগস্ট এর এক দফা আন্দোলনে সক্রিয়দের ব্যাপারে সর্বোচ্চ বিবেচনা করে তাদের দায়মুক্তির দাবি জানিয়েছি।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা ছাত্রলীগের প্রশ্নে বিন্দুমাত্র আপোস করব না। সেক্ষেত্রে অবশ্যই আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার দেখতে চাই।

স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১১

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১২

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৩

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৬

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৭

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৯

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

২০
X