‎জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

জবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
জবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘চব্বিশের জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে কলা ভবনের ১১০৭ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়। ‎ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। তিনি বলেন, জুলাই বিপ্লবে রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ সমাজের নানা শ্রেণির মানুষ জীবন দিয়েছেন। এই আত্মত্যাগ তুলনাহীন। আমাদের উচিত সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা।

‎এছাড়া এ সভায় বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ বাকস্বাধীনতা ও আত্মপরিচয়ের অধিকার ফিরে পেয়েছি। এই ইতিহাস জাতি কখনো ভুলে যাবে না।

‎আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X