জবি প্রতিনিধিৎ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে জবিতে মানববন্ধন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে (সাবেক মিল্লাতিয়ান) শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা, তুমি কে আমি কে ,সাজিদ সাজিদ; আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই; আমার ভাই কবরে খুনি কেন বাহিরে- ইত্যাদি নানা রকম স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা এ সময় বলেন, সাজিদ আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চক্র এই হত্যাকে পানিতে ডুবে যাওয়ার ঘটনা হিসেবে চালিয়ে দিতে চেয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। আমরা দ্রুত, স্বাধীন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের বিচার দাবি করছি। দাবি উপেক্ষিত হলে কঠোর আন্দোলনের দায় প্রশাসনকেই নিতে হবে।

মানবন্ধনে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির সভাপতি তারেকুল ইসলাম বলেন, আজকে আমরা কোনো ব্যক্তির পক্ষে দাঁড়াইনি, মূলত দাঁড়িয়েছি একজন শহীদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, একজন সন্তানহারা মায়ের সন্তান হত্যার বিচারের দাবিতে। আমরা ইবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানাবো অতিদ্রুত সাজিদ আব্দুল্লাহ ভাইকে হত্যার সুষ্ঠু তদন্ত করে সকল বিচারিক কার্যক্রম শেষ করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে।

মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সাবেক মিল্লাতিয়ান) সাজিদ আব্দুল্লাহকে গত ১৭ই জুলাই শ্বাসরোধ করে হত্যা আমাদেরকে চরমভাবে মর্মাহত করেছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের অতিদ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।ইবি প্রশাসন যদি কোনো টালবাহানার আশ্রয় নেয় সেটা হবে তাদের জন্য আত্মঘাতী। আমরা বিচার চাই, টালবাহানা চাই না।

এর আগে গত ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে সাজিদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ৩ আগস্ট বিকেলে সাজিদের ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট প্রকাশ করা হয়। এতে সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১০

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১২

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৪

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৫

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৬

যুবদল নেতা বহিষ্কার

১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৮

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X