কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ১০ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

ভর্তি মেলা। ছবি : সংগৃহীত
ভর্তি মেলা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ১০ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যদের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মো. মাহবুবুল হক, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সাইন্স অ্যান্ড ল’ অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এমএম এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান উম্মে কুলসুম সুমাসহ ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবে।

এ ছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক-নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, মেলা চলাকালীন ইউনিভার্সিটির ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫-১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ১৯ আগস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১০

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১১

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১২

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৪

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৫

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৬

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৮

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৯

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

২০
X