বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

কান্নারত শহীদ সাগরের বাবা। ছবি : কালবেলা
কান্নারত শহীদ সাগরের বাবা। ছবি : কালবেলা

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী শহীদ সাগরের নামে নতুন ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শহীদ সাগরের পিতা এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শহীদ সাগরের নামে নতুন হলের নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। কলেজ কর্তৃপক্ষ সেই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রাবাসটির নামকরণ করেছে ‘শহীদ সাগর ছাত্রাবাস’ এবং এ বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে শহীদ সাগরের পিতা বলেন, ‘আমার সাগরের জন্য সবাই দোয়া করবেন। সাগর চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। আজ আপনারা সাগরের নামে হল করলেন, আল্লাহ যেন সাগরকে ভালো রাখেন।’

অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘যাদের রক্তে স্নাত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, তাদের মধ্যে অন্যতম বাঙলা কলেজের প্রাণপ্রিয় ছাত্র শহীদ সাগর। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শহীদ সাগরের নামে নতুন ছাত্রাবাস প্রতিষ্ঠা করা, আমরা সেটি সরকারিভাবে বাস্তবায়ন করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শাহাদাতবরণ করেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের গুলিতে নিহত হন সাগর। তিনি সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X